বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন পে পার্কিংয়ের আদলে হকারদের জন্য হলিডে মার্কেট চালুর কথা ভাবছেন।

বুধবার আগ্রাবাদ সিলভার স্পুন রেস্তোরার সামনে পে-পার্কিংয়ের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান।

চসিক মেয়র বলেন, এখানে শুধুমাত্র স্মার্ট পে পার্কিং নয়, আমরা চিন্তা করছি যেহেতু হকাররা বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে তাই ভবিষ্যতে তারা স্মার্ট পে’র মাধ্যমে সুনিদির্ষ্ট একটা সময়ে  যে সময়ে পার্কিং হয় না সে সময়ে ওই পার্কিং স্পটে বসতে পারবে।

আগ্রাবাদকে মডেল এলাকা চিহ্নিত করা হয়েছে জানিয়ে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগ্রাবাদে পরীক্ষামূলকভাবে পে পার্কিংয়ে যাত্রা শুরু হয়েছে। যদি তারা স্মার্টলি এটা করতে পারে এবং যানজট নিরসন করতে পারে তাহলে এই পাইলট প্রজক্টের আওতায় চট্টগ্রামের অন্যান্য জায়গার যানজট নিরসনের জন্য তাদের দায়িত্ব দিবো।

মেয়র আরও বলেন, আমাদের সবাইকে মিলে এই শহর সুন্দর করে তুলতে হবে। এটা শুধু আমার একার দায়িত্ব না। সুন্দর করার দায়-দায়িত্ব আমাদের সবার। নগর সেবক হিসেবে আমি আপনাদের গাইড করতে পারি। কিন্তু আপনাদের মধ্যে যদি ওই সচেতনতা বৃদ্ধি না পায় তবে নগরটা সুন্দর রাখা কঠিন হবে। এর আগে, যানজট কমাতে গত বছরের ৩০ জুন নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ‘ইয়েস পার্কিং’নামে পরীক্ষামূলক মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল পে পার্কিং সেবা চালু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যেখানে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অর্থের বিনিময়ে গাড়ি রাখতে পারেন নগরবাসী।

এদিকে, পে পার্কিংয়ের কার্যক্রমটি পরিচালনা করছে বি–ট্র্যাক সলিউশনস লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে বি-ট্র্যাক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী বলেন, ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে। এই অ্যাপের মাধ্যমে পাকিং স্পেস খুঁজে বের করে পার্কিং করতে পারবে। ইয়েস পার্কিং অ্যাপের মাধ্যমে অনলাইনে এবং নগদে, এই দুইভাবে পার্কিং এর ফি পরিশোধ করা যাবে। পার্ক করতে অসুবিধা হলে আমাদেরে ইয়েস পার্কি এজেন্ট গাড়ি চালকদের সহযোগিতা করবেন।

এ এ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...