বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে।

আজ রবিবার ( ২৬ জানুয়ারি) নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেন।

এসময় কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে তুলে ধরতে অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই তাদের মধ্যে একি ধরণের মূল্যবোধ সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক কিন্তু সে কাঠামোতে এখনো বন্ধি। আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি ঠিক কিন্তু এখনো প্রকৃত স্বাক্ষর হয়ে উঠিনি। আমি জানি এ দুরাবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সাথে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি । আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোঃ আতাউর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

উপদেষ্টা পরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে পিটিআই সংলগ্ন পরীক্ষার বিদ্যালয় পরিদর্শন করেন তিনি সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

এছাড়াও সকালে উপদেষ্টা চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (চট্টগ্রাম জেলা) ২০২৪ এর উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা প্রশাসক ফরিদা খানম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

আর এইচ/ এস ডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...