বুধবার, ২৯ জুলাই ২০২৬

পটিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ দুইজন আটক, মাইক্রো জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত বারোটার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে একটি মাইক্রো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার, দুই ইয়াবা কারবারিকে আটক ও ইয়াবা সরবরাহের কাজে ব্যবহ্ত মাইক্রো গাড়িটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দার পাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তাদের বিরুদ্ধে আজ শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রে ইয়াবার বড় চালান পাচার হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার কমল মুন্সিরহাট বাজারে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাড়ীর দরজার ভিতর রাখা ৩৬ হাজার পিচ ইয়াবা, ২ আসামিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছেন তারা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ৩৬ হাজার ইয়াবার চালান আটকের ঘটনায় আর কারা জড়িত আছে তাদের গ্রেফতার করতে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দকৃত ইয়াবা গুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...