বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় সাড়ে ১৫ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় অবৈধ সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিগারেটগুলো পরিবহনে নিয়োজিত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভাস্থ সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন— লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) এবং লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভাস্থ সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে কাপ্তাই থেকে নগরমুখি একটি অটোরিকশা (রাঙ্গামাটি থ ১১-০৭৪০) তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশা থেকে ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এর মধ্যে দুই বস্তায় Patron of taste লেখা ৯টি সিগারেটের কার্টুন এবং অপর দুই বস্তায় Oris silver premium quality লেখা ৭টি সিগারেটের কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার ও সিএনজিটি জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া থানার (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, সকালে রাঙ্গুনিয়া পৌরসভাস্থ সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুই বস্তায় Patron of taste লেখা ৯টি সিগারেটের কার্টুন এবং অপর দুই বস্তায় Oris silver premium quality লেখা ৭টি সিগারেটের কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে আটকদের বিরুদ্ধে Power of Act 1974 এর 25B ধারায় মামলা রুজু করা হয়েছে।

এম /মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...