ফেলানীর মতো আর কারও লাশ যদি কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতার ভেদ করে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র নেতা সারজিস আলম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম স্বাধীনতা বিজয়স্তম্ভে প্রেসব্রিফিংয়ে করেন সারজিস আলম। এ সময় সীমান্তে হত্যা, সীমান্তে মরণঘাতি অস্ত্রের ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবী তুলে ধরেন তিনি।
সারজিস বলেন, কুড়িগ্রাম সব সময় অবহেলিত জেলা। উন্নয়নে আর কোনো জেলা বৈষম্যের শিকার হবে না। আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারা কোনো দেশের বা গোষ্ঠীর দালালি করতে পারবে না। করলে খুনি হাসিনার মতো পরিণতি তাদেরও হবে।
চট্টগ্রাম নিউজ /মহি
