সোমবার, ২৫ মে ২০২৬

পটিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

পটিয়া প্রতিনিধি

বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটার ঘটনায় পটিয়ায় ১৯ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে।

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত নুরুল আলমের পুত্র শফিকুল ইসলাম সোমবার (১৩ জানুয়ারি) রাতে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আসামি ১৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ওই দিন ছাত্রলীগের ব্যানারে কেক কাটা এবং বিভিন্ন স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেক কাটার ঘটনায় ১৩ জানুয়ারি রাতে সন্ত্রাসবিরোধী আইনে পটিয়া থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলমের বাড়ির ছাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মামলায় অভিযোগ আনা হয়েছে । মামলাটি পটিয়া থানায় রেকর্ড করা হয়েছে (মামলা নং-১০)।

মামলার আসামিরা হলেন, মো. আরশাদ (২৮) কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, আব্বাস আলী (৪০) কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য,আবদুল মান্নান (৩৭),সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিন (২৫) কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,মিজান (২৭) কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক,আবদুর রব ফয়সাল (৩০),হেলাল উদ্দিন মানিক (২৮),মো. বাপ্পী চৌধুরী (২৫),আবদুল কাদের (৩০) – দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, মো. হোসেন রানা (৪০),জানে আলম (২৫),মো. মামুন (২৫) কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,ওসমান গণি মিয়া (৩৫),নুরুল ইসলাম (৫০) আওয়ামী লীগ নেতা,শাহরিয়ার মনির (২৬),মো. হাসেম বাহাদুর (২৫), মিজানুর রহমান মিজান (৩০),মো. মারুফ (২৭), মো. মহি (৩৫)।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...