সোমবার, ২৯ জুন ২০২৬

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার বিকেল ৪ টার দিকে মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় রাপ্রুচাই মার্মা(৩০) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত রাপ্রুচাই উপজেলার ময়ূরখীল এলাকার মংপ্রু মার্মার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গরমছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি ও অস্ত্র সহ ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান অভিযানের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ ১ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মগ পার্টির সদস্য বলে স্বীকার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

খাগড়াছড়িতে অস্ত্র সহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে মাটিরাঙ্গা রিছাং ঝর্ণা জার্মপ্লাজম সেন্টার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা...