শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাই  উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী বর্নাঢ়্য  অনুষ্ঠানমালা শুরু 

কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি

এই যেন নবীন প্রবীনদের মেলবন্ধন। বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়,সেই সাথে স্কুল বেলার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে পাবার  আকুতি। ছবি তোলা, পরিবারের খবর নেওয়া, হাসি আড্ডায় মুখরিত অনুষ্ঠানস্থল।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  কাপ্তাই  উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি( রুবি জয়ন্তী) ও প্রথম রি- ইউনিয়ন   উপলক্ষে  রুবি জয়ন্তী ও রি –  ইউনিয়ন উদযাপন কমিটির আয়োজনে  দুইদিন ব্যাপি বর্নাঢ়্য আয়োজন  শুক্রবার (১০ জানুয়ারি ) হতে স্কুল মাঠে শুরু হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮ টায় স্কুল সংলগ্ন মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেল বন্ধনে এসেম্বেলি অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শপথ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পত্রিকা উত্তোলন শেষে স্কুল মাঠ হতে আনন্দ র‍্যালি বের করা হয়। বাদ্য যন্ত্র বাজিয়ে  এবং থিম সঙ্গীত গেয়ে বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রায় ১২ শত  রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এই আনন্দ র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি স্কুল প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই নতুনবাজার, কার্গো, বিএসপিআই  এবং কাপ্তাই শিল্প এলাকা  প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে রুবি জয়ন্তীর বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি।

উদ্বোধন শেষে এদিন সকাল সাড়ে ১০ টায় স্কুল সংলগ্ন মাঠে আলোচনা সভা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় তিনি বলেন, রি- ইউনিয়ন এর মাধ্যমে আজ নবীন প্রবীনদের মেলবন্ধন হয়েছে। এই মিলন মেলায় এসে আজ আমার অনেক ভালো লেগেছে।

রুবি জয়ন্তী এবং প্রথম রি- ইউনিয়ন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের সাবেক শিক্ষার্থী নুর মোহাম্মদ বাবু, ফেরদৌসি ইসলাম মনি, মো: হযরত আলী সুমন  এবং আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ,  কাপ্তাই থানার ওসি মো মাসুদ , কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর এলপিসি শাখার সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল হক এবং মোজাম্মেল হক,  স্কুলের প্রাক্তন ছাত্র ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মো: এনামুল হক সুমন ও সদস্য সচিব মো: শাহাদাত হোসেন রিপন।

এদিকে এদিন বিকেলে স্মৃতিচারণ,  স্কুলের প্রাক্তন ও বর্তমান  শিক্ষার্থী এবং কাপ্তাই  উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...