বুধবার, ১ জুলাই ২০২৬

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । এটি গঠিত কমিটির ২য় সভা। শুক্রবার ( ১০ জানুয়ারি সকাল ১০:০০ টায় পার্বত্য জেলা রাঙ্গামাটির ভার্গীলেক ভ্যালীতে এই সভা হয়।

সভায় বাতকস্ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময় তালুকদার- এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন প্রফেসর, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সুচিত্রা তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, ভারপ্রাপ্ত মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, রত্না তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, অছ্য কুমার তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, প্রভাত তঞ্চঙ্গ্যা (আলো),এ্যাড.বিমল তঞ্চঙ্গ্যা,কালিময় তঞ্চঙ্গ্যা, বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, সুরেশ তঞ্চঙ্গ্যা, বাপ্পী তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি, কাউখালি, রাজস্থলি, কাপ্তাই, রাঙ্গামাটি অঞ্চল এবং বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলসহ মোট ১২ অঞ্চলের নেতৃবৃন্দ। সভায় বিগত সভার বিবরণী ত্রি- বার্ষিক সম্মেলনের হিসাব নিকাশ,গঠন তন্ত্র সংস্কার, ব্যাংক একাউন্ট খোলা, অঞ্চল কমিটি সক্রিয় করণ, জাতির উন্নয়ন ও ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, ১৯৮৩ সনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হলে, বিগত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কাপ্তাই উপজেলায় ওয়াগ্গায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র ( বাসকত্) এর মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। তা পরে বুধবার ২২ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশে প্রায় ৪৫ টি আদিবাসীর মধ্যে তঞ্চঙ্গ্যা জাতি হলো একটি। যা তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...