বুধবার, ১ জুলাই ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন বিমানবন্দরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন বিতর্কিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার ও ১৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন।

রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন।

বিষয়টি আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার।

ওসি তাসলিমা বলেন, চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন নামের এক ব্যবসায়ী রবিবার মধ্যরাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।

এদিকে সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এ ছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ আরো তিনটি মামলার আসামি তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো....

আরও পড়ুন

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...

বোয়ালখালী পৌরসভায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার ২' নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...