মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কে প্রাণ নাশের হুমকি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।এ বিষয়ে বান্দরবান সদর থানায় গতকাল একটি জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুদ পারভেজ।

এ বিষয়ে ওসি মাসুদ পারভেজ আরো জানান গতকাল (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে অজ্ঞাত ব্যাক্তির মোবাইল থেকে চাঁদা দাবী করে চেয়ারম্যান কে ফোন করা হয়,এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অজ্ঞাত ব্যাক্তি প্রাণ নাশের হুমকি দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে,এসময় তিনি জেলা সদরের থানচি বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন।

ওসি মাসুদ পারভেজ জানান যে মোবাইল নাম্বার ব্যাবহার করে চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে সেটা সনাক্তের কাজ চলছে।

প্রসঙ্গত চলতি বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, পরবর্তীতে একে একে দেশ ত্যাগ করেন আওয়ামী সরকারের মন্ত্রী পরিষদের প্রায় অধিকাংশ সদস্য।

আওয়ামীলীগের পতনের পর বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা আত্মগোপনে চলে যান,এতে প্রায় অকার্যকর হয়ে যায় জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বিভাগ গুলো।

চলমান সমস্যা নিরসনে চলতি বছরের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দয়ে হয়।

এতে অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে।

এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সকারের আমলে অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...