ডি-৮ শীর্ষ সম্মেলনের যোগ দেওয়ার আগে মিশরের কায়রোতে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ এক বার্তায় বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্বাগত জানান।
অধ্যাপক ড. ইউনূস নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
সূত্র: বাসস
আর/ এইচ
