রবিবার, ২৮ জুন ২০২৬

চলতি বছর নিপাহ ভাইরাসে মৃত্যু হার শতভাগ

অনলাইন ডেস্ক

চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত পাঁচজনই মারা গেছেন। চলতি বছর এ ভাইরাসে মৃত্যু হার ১০০ শতাংশ।

অন্যদিকে ২০২৩ সালে ১৩ জন আক্রান্ত হয়ে মারা যান ১০ জন। ২০২৩ সালে মৃত্যু হার ছিল ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকিবিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন।

তিনি বলেন, এ বছর আক্রান্তদের পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন পুরুষ। একজন ছিলেন নারী। এদের মধ্যে দুজন শিশুও ছিল। মারা যাওয়াদের মধ্যে দুজন মানিকগঞ্জের বাসিন্দা ও খুলনায় একজন, শরীয়তপুরে একজন ও নওগাঁতে একজন মারা গেছেন।

সভায় বক্তারা বলেন, খেজুরের কাঁচা রস থেকে নিপাহ ভাইরাস মানুষে সংক্রমিত হয়। শীতকালে খেজুরের রস খাওয়ার সুযোগ থাকে। আর এ নিপাহ ভাইরাস এ কারণে এ সময়েই ছড়ানোর ঝুঁকি বেশি।

সভায় বলা হয়, নিপাহ একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। নিপাহ ভাইরাসে আক্রান্ত প্রায় ৭১ শতাংশ রোগী মারা যায়। বাংলাদেশে শীতকালে কাঁচা খেজুরের রস পান করে সাধারণত মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়। তাই প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে মানুষকে সাবধান থাকতে হবে।

বক্তারা বলেন, নিপাহ ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি যারা হাসপাতালে চিকিৎসাসেবা দেন, ডাক্তার-নার্স তাদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা আজ ২২ জুন সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের সভাকক্ষে দুপুর ২ টায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত...

ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের চিকিৎসক ও পেশাজীবী নেতা ডা. মোহাম্মদ সারোয়ার আলম। নবগঠিত ১৫ সদস্যের এ বোর্ডে...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...