মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৪ উইকেট হারিয়ে বিপদে ভারত

খেলাধুলা ডেস্ক

ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ-শুরু হওয়ার ঘটনা ঘটেছে মোট ৮ বার। বৃষ্টির ইতিহাস গড়ার দিনে দুই দলের খেলা হয়েছে মোট ৩৩.১ ওভার। ভারত ভাগে পেয়েছে মাত্র ১৭ ওভার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। ভারত এখনও পিছিয়ে ৩৯৪ রানে।

এর আগে, গাবা স্টেডিয়ামে সোমবার (১৬ ডিসেম্বর) ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৮ রান যোগ করতেই মিচেল স্টার্কের উইকেট হারায় অজিরা। দিনের ১১ ওভার পর প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পুনরায় খেলা শুরু হলে নাথান লিয়ন ৩০ বলে ২ আর সর্বশেষ ৮৮ বলে ৭০ রানে আউট হন অ্যালেক্স কেরে। এতে ৪৪৫ রান নিয়ে থামে অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে ৭৬ রানে ৬ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ৪ রানে আউট হন ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়াল। মিচেল স্টার্কের বলে স্কয়ার লেগ অঞ্চলে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। তৃতীয় ওভারে ৩ বলে ১ রান নিয়ে একই পরিণতি হয় শুবমান গিলেরও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও মার্শের তালুবন্দি করেন স্টার্ক।

১৬ বলে মাত্র ৩ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন বিরাট কোহলি। উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি। টিকতে পারেননি রিশাভ পান্তও। ১২ বলে ৯ রান করেন। প্যাট কামিন্সের বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন অ্যালেক্স কেরের হাতে। এরপর রানের খাতা না খুলে উইকেটে আছেন রোহিত, ৩৩ রান নিয়ে আছেন লোকেশ রাহুল।

অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। কামিন্স ও হ্যাজেলউডের ঝুলিতে ১টি করে উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...