মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিলাইছড়িতে লজিক প্রকল্পের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সেন্সিটাইজেশন সভা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা প্রতিনিধি

বিলাইছড়িতে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট সেন্স( লজিক) প্রকল্প উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সেন্সিটাইজেশন সভা করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ -এর আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহযোগিতায় এ সভা করা হয়।

উপজেলা কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপ- পরিচালক,স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটির নাসরিন সুলতানা।

প্রধান অতিথি প্রকল্পের সুবিধাভোগীর সুবিধা- অসুবিধার কথা জানেন এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাস্তবায়নে সহযোগিতা করার নির্দ্দেশ প্রদান করেন। তিনি সভার আগে সকালে ১নং ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেইঞ্জ কো- অর্ডিনেটর( DCCC) আমেনা বেগম এবং লজিক প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ( ভা:) সুজন বড়ুয়া এবং উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কার্মকর্তা, প্রকল্পের অন্যান্য কর্মচারী ও সুফলভোগী।

জানা গেছে, এ সহায়তা দরিদ্র ও অতি দরিদ্রদের জন্য নয়। শুধু বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য। বিলাইছড়ি ও ফারুয়া ইউনিয়নে ৬ টি ওয়ার্ডে ৩০ টি দলকে মোট ৬৬৮ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রিশ হাজার টাকা কিস্তি ভিত্তিক প্রদান করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...