মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরের বন্দর থানাস্থ মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি ও ‘সুচিন্তা বাংলাদেশ’ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম বন্দরের বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে দেবাশীষ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দর থানায় রুজু হওয়া মামলায় দেবাশীষকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
