মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অবশেষে আপন নীড়ে ফিরল অসহায় সেই বৃদ্ধ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

অবশেষে আপন নীড়ে ফিরলো অসহায় সেই বৃদ্ধ লোকটি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ২ টায় বৃদ্ধ লোকটির সহধর্মিণী ফরিদা বেগম এবং তাঁর মেয়ের জামাই মো: শাহাদাত এসে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমার কাজ হতে লোকটিকে বুঝিয়ে নেন। এসময় কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক মো আরাফাত হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় যুবক সুমন রায়হান উপস্থিত ছিলেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান বিগত এক সপ্তাহ আগে কে বা কাহারা একজন রোগাক্রান্ত বৃদ্ধ লোককে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে চলে যান। লোকটিকে হাসপাতাল কর্তৃপক্ষ পুরুষ বেডে ভর্তি করার পর তিনি হাসপাতাল বেডে পায়খানা প্রশ্রাব করে দূর্গন্ধ ছড়ান। যার ফলে পুরুষ বেডে অন্যান্য রোগীরা বেড ত্যাগ করেন।

এদিকে এই খবর জানার পরের দিন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ হেলাল উদ্দিন লোকটিকে পুরুষ বেড হতে নিয়ে এসে হাসপাতাল চত্বরে নিরাপত্তা প্রহরীর রুমে জায়গা করে দেন। বিগত এক সপ্তাহ ধরে তিনি এবং তাঁর সহধর্মিণী মোছাম্মদ হামিদা বেগম তাঁর সেবা শুশ্রূষা করেন। এছাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থী, এলাকার যুবসমাজ, এলাকার সাধারণ মানুষ, সমাজ সেবা অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ সকলের সহায়তায় একটা ছোট ফান্ড কালেক্ট করে লোকটির দৈনন্দিন খাবার সহ অন্যান্য ব্যয় নির্বাহ করছিলেন।

মুঠোফোনে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় এই প্রতিবেদক এর সাথে যোগাযোগ হয় অসহায় বৃদ্ধ লোকটার সহধর্মিণী ফরিদা বেগম এর সাথে। তিনি জানান, তাঁর স্বামীর নাম মহরম আলী। তাদের বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া কচুখাইন এলাকায়। তাঁর স্বামী দীর্ঘ দিন ধরে প্যারালাইসিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২২ নভেম্বর তাঁর স্বামী মাজারে যাবে বলে ঘর হতে বের হয়ে আর ফিরের নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কাপ্তাইয়ের সাংবাদিক ঝুলন দত্তের নিউজ দেখে তাঁরা নিশ্চিত হন তাঁর স্বামী কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। এসময় ফরিদা বেগম এই কয়দিন তাঁর স্বামীর যাঁরা সেবা শুশ্রূষা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত: কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে মানবতার জীবন যাপন করছেন শিরোনামে বিভিন্ন প্রিন্ট্র ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন জন অসহায় এই বৃদ্ধ লোকটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও সহ পোস্ট করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...