শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে যুবকের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিলো বৈদ্যুতিক তাঁর কাটার বিভিন্ন সরঞ্জাম

ইমতিয়াজ আহমেদ, চন্দনাইশ

 চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে মোহাম্মদ আজগর হোসেন ( ৩০ ) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 আজগর চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিজ্জির দোকান এলাকার মোহাম্মদ নবী আলম প্রকাশ ( লেদু )’র ছেলে।

জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কিছু যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে কলেজের দপ্তরি বিদ্যুৎ কন্ট্রোল রুমের দরজা খুলে যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওসি গনমাধ‍্যম কর্মীদের জানান, লাশের পাশে বৈদ্যুতিক তাঁর কাটার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে আনুমানিক এক সপ্তাহ আগে বৈদ্যুতিক তার চুরি করতে ওই যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমে প্রবেশ করেছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। আজগরের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২টি চুরির মামলা রয়েছে।

 এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি ইমরান আল হোসাইন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...