“অন্তর্ভূক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যেকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিম, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আকতার রওশন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন প্রমূখ।
পরে ২০ জন প্রতিবন্ধীকে এক হাজার টাকা করে অনুদান এবং ৩ জনকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথির হাত থেকে তারা এ উপকরণ ও অনুদান গ্রহন করেন।
