বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ষোলশহর স্টেশনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে ভারতের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উস্কানির’ অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, “ভারতীয়রা আমাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। তারা আমাদের মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করছে।”

সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারত শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের কঠিন হাতে দমন করা হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। কিন্তু ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের জন্য আমরা আলিফ ও আবরারকে হারিয়েছি।বাংলাদেশ কতটুকু শান্তিপূর্ণ, তা আমরা দুই দিন আগে প্রমাণ দিয়েছি।

ষোলশহর স্টেশনে বিক্ষোভ-সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে মুরাদপুরে যান বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, আগরতলায় সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে সোমবার দুপুরের দিকে হামলা চালানোর খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিবিসি বাংলা। সেখানে পতাকার পোল ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...