মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৪,৪০০ জনে পৌঁছেছে।

শনিবার (৩০ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েল এ বিমান হামলা চালায়।

বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, তাল আল-জাতার এলাকায় হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা রয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকর্মীর অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলি বাহিনী গত ৬ অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া এবং বেইত হানুন এলাকাগুলো অবরুদ্ধ করে রেখেছে। সেখানে নিয়মিত সিভিল ডিফেন্স টিমগুলোকেও কাজ করতে দিচ্ছে না দখলদাররা।

এদিন দক্ষিণ গাজার খান ইউনিস শহরে খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ১২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। একই হামলায় বিশ্ব সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেন সংস্থার চার কর্মীও প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

গাজার যুদ্ধ শুরুর পর থেকে লেবাননেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ৩ হাজার ৯৬১ জন নিহত এবং ১৬ হাজার ৫২০ জন আহত হয়েছেন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে সেখানে একাধিকবার চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...