শনিবার, ২৭ জুন ২০২৬

অস্থিরতা দমন করে দেশকে এগিয়ে নিতে হবে: ভূমি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের শহিদ পরিবার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

ভূমি উপদেষ্টা বলেন, “একটি সরকার যখন বিপ্লবের মধ্য দিয়ে অপসারিত হয়, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার মাধ্যমে গঠিত, যা কোনো রুটিন সরকার নয়। আমরা দেশের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা এমন চেষ্টায় লিপ্ত হবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”

তিনি চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আইনজীবী শহিদ সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়া হয়েছিল। তবে চট্টগ্রামবাসী সেই চক্রান্ত ব্যর্থ করেছে।”

সভায় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে উঠেছে। স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “শহিদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। একই সঙ্গে বাংলাদেশ সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ষড়যন্ত্রকারীদের জন্য এ দেশে কোনো স্থান নেই।”

সভায় বক্তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক...

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে প্রথম সরকারি...

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি...

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনও অর্জন হয়ে থাকে,...

আরও পড়ুন

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।শুক্রবার...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: চীনা প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে...

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের...