রবিবার, ২৬ জুলাই ২০২৬

গণ-অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র নস্যাৎ করেছে চট্টগ্রামবাসী: জোনায়েদ সাকি

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামবাসী তাদের সাহসিকতা ও সজাগতার মাধ্যমে একটি পরিকল্পিত ষড়যন্ত্র নস্যাৎ করেছে, যা গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ গণসংলাপের মূল প্রতিপাদ্য ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা।

জোনায়েদ সাকি বলেন, “নানান দেশি-বিদেশি চক্রান্ত চলছে। ইসকনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির মাধ্যমে গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রপন্থী মানুষের জন্য বড় একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “জুলাই মাসে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। এখন আমাদের দায়িত্ব হলো এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা।”

গণসংলাপের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী এবং সঞ্চালনা করেন নাসিরুদ্দিন তালুকদার। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ফেনী জেলা সমন্বয়ক অ্যাডভোকেট কায়কোবাদ তার বক্তব্যে বলেন, “দেশের শ্রমজীবী মানুষ আজ শোষিত ও নিপীড়িত। তাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য।”

চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী মো. হারুন বলেন, “আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে জনগণের ঐক্যকে আরও দৃঢ় করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মীরসরাইয়ের আহ্বায়ক শামসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, বিএম ডিপোর আহত শ্রমিক নূর হোসেন, এবং গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা।

জোনায়েদ সাকি তার বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন নয়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...