রবিবার, ২৬ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে এক লাখ টাকা অনুদান দেবে চসিক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছেন, জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে চসিকের পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে। একই সঙ্গে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগের কথাও ঘোষণা করেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি পরিছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে চট্টগ্রামবাসীর জন্য উপহার দিতে চাই। চট্টগ্রাম শুধু একটি ব্যবসা-কেন্দ্রিক নগরী নয়, এটি হবে একটি নিরাপদ ও সুন্দর নগরী।”

তিনি আরও বলেন, “যত বেআইনি অস্ত্র ও অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতার করে চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

মেয়র শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। তিনি বলেন, “যে কোনো দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক মারা গেলে, তাদের পরিবার যেন সর্বোচ্চ সহযোগিতা পায়, তা নিশ্চিত করতে সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থা নেবে। শ্রমিকদের নির্যাতন, হয়রানি এবং জুলুম বন্ধে আমরা দায়বদ্ধ।”

নির্মাণ শ্রমিকদের দুরবস্থা ও তাদের যৌক্তিক দাবির বিষয়ে তিনি বলেন, “যে ভবনে শ্রমিক কাজ করছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে ভবন মালিকদেরও শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকবে। এই বিষয়ে আইনগত এবং প্রশাসনিকভাবে যা করণীয়, তা আমরা নিশ্চিত করব।”

সভায় প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “নির্মাণ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মালিক শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষা করে অতিরিক্ত লাভের জন্য কাজ করান। আমরা এই প্রথার অবসান চাই।”

তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন এবং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ। নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...