সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আইনজীবি সাইফুল হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।

এই মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

শহীদ মিনারের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও”, “হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই” এবং “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না” ইত্যাদি স্লোগান দেয়। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যার জন্য ইসকনকে দায়ী করে তাদের বিচার দাবি করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক মানববন্ধনে বক্তব্য রাখার সময় বলেন, “আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমাদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করে বলেন, “সাইফুল ইসলাম আলিফকে ইসকনের জঙ্গিরা হত্যা করেছে। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং এ বিষয়ে লেখালেখি করতেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...