সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সমন্বয়কদের ওপর হামলার বিষয়ে সরকার সচেতন

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সমন্বয়করা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের বিবেক জাগ্রত করার কাজ অনেকের স্বার্থের বিরোধে আসতে পারে। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। “

তিনি আরও বলেন, “হিংসাত্মক কার্যক্রমে যুক্ত হওয়া সবার জন্য ক্ষতিকর। কারও দাবি যৌক্তিক হলেও তার আদায়ের পদ্ধতি বেআইনি ও ধ্বংসাত্মক হলে ন্যায্য দাবিও পূরণ করা সম্ভব নয়। অভিযোগ জানানোর জন্য যথাযথ প্ল্যাটফর্ম রয়েছে। তাই আইনসম্মত পদ্ধতিতে দাবি উত্থাপন করাই বাঞ্ছনীয়।”

এ সময় তিনি ধ্বংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, “প্রধান বিচারপতিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি।”

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে এ ঘটনার গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, “সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিষয়টি দ্রুত সমাধানে আমরা কাজ করছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...