শনিবার, ২ মে ২০২৬

আইনজীবী হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন: কমিশনারের পদত্যাগ দাবি

বিশেষ প্রতিনিধি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রিজনভ্যানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি পুলিশের নিষ্ক্রিয়তা ও ঘটনার পেছনে পুলিশের ইন্ধনের অভিযোগ তোলেন।

নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “চিন্ময় দাসের হাতে প্রিজনভ্যানে হ্যান্ডমাইক কিভাবে গেল, এর জবাব দিতে হবে। আমরা দেখেছি পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের ইন্ধনের ইঙ্গিত দেয়। এমনকি আলিফ হত্যার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারা কেন কোনো পদক্ষেপ নেয়নি, সেটাও স্পষ্ট করতে হবে।”

তিনি আরও দাবি করেন, “চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় প্রধান আসামি না করা হলে, আইনজীবীরা তা মেনে নেবেন না। পাশাপাশি জেল কোডের নিয়ম লঙ্ঘন করে তাকে ডিভিশন দেওয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, “যদি পদত্যাগ না করেন, জনগণ আপনাদের নামিয়ে আনবে। জনগণের সঙ্গে বেঈমানি করা যাবে না।”

এই মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ নিপীড়নবিরোধী আইনজীবী সমাজের সদস্যরা অংশ নেন। তারা দ্রুত আলিফ হত্যার বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...