মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মব জাস্টিস দমনে সরকারের প্রতি সম্পাদক পরিষদের আহ্বান

স্টাফ রিপোর্টার

গণমাধ্যমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বিভিন্ন আক্রমণ ও বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার-এর কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা এর উদাহরণ। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে কয়েকদিন ধরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিছু ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ওই ব্যক্তিরা সরে গেলেও প্রতিষ্ঠানগুলো এখনো নিরাপত্তার হুমকিতে রয়েছে।

বিবৃতিতে সম্পাদক পরিষদ জানায়, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ইতোমধ্যে এ ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বার্তা দিয়েছেন। এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের মতে, কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারও ভিন্নমত থাকলে তা যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে প্রকাশ করা উচিত। কিন্তু বিশৃঙ্খল আচরণ এবং সহিংসতা সংবাদমাধ্যমের কার্যক্রম ব্যাহত করছে, যা কেবল সাংবাদিকতার পরিবেশকেই নয়, গণতান্ত্রিক মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করছে।

পরিষদ আরও জানায়, সাংবাদিকতা পেশার স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানায়, যেন মব জাস্টিস কঠোরভাবে দমন করা হয়। পাশাপাশি সকল পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সম্পাদক পরিষদ মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা গেলে সমাজে সঠিক তথ্য পরিবেশনের পাশাপাশি নাগরিক অধিকার ও গণতন্ত্র সুসংহত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...