মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দীর্ঘ পাঁচ বছর পলাতক থাকার পর রাঙ্গুনিয়ার হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবাল (৩৭) র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর হাতে গ্রেফতার হয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য ইকবালকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে ২৪ নভেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার ইকবাল উপজেলার লালানগর ইউনিয়নের ২নং জালাল ফকিরপাড়া এলাকার নূর মিয়া চৌধুরীর ছেলে। তিনি ২০১৯ সালে রাঙ্গুনিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলা নং-২(৯)২০১৯, জিআর-১৮৫/১৯, ধারা-৩০২/১০৯/৪০৪/৩৪ দ্য পেনাল কোড ১৮৬০ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ছিল।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ইকবাল পাঁচ বছর ধরে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তবে র‍্যাবের একটি বিশেষ অভিযান তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানিয়েছেন, “র‍্যাবের সাথে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টা সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

কক্সবাজারে বাসের ধাক্কায় রামু কলেজের শিক্ষার্থীর নিহত, চালক আটক

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায়...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...