বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিয়ানমারে যুদ্ধের রেশ: টেকনাফ সীমান্তে আতঙ্ক

চট্টগ্রাম নিউজ ডেস্ক

মিয়ানমারে চলমান বিদ্রোহী সংঘর্ষের রেশ এখন টেকনাফ সীমান্তে পড়েছে, যার ফলে সেখানে বাস করা মানুষজন আতঙ্কিত। মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের কারণে সীমান্ত এলাকায় যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। ২৩ নভেম্বর শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের এক বাড়িতে গুলি এসে পড়ে, তবে কেউ আহত হয়নি। তীব্র গোলাগুলি, মর্টার শেল, শক্তিশালী বোমা ও গ্রেনেডের আওয়াজ সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে সশস্ত্র সংঘর্ষের প্রভাব ফেলছে বাংলাদেশে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সেখানে জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলা যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যার ফলে টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকাতেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এবং শনিবার সকাল পর্যন্ত গোলাগুলির ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, “মিয়ানমারে যুদ্ধ চলমান রয়েছে প্রায় ছয় মাস ধরে, কিন্তু এর ফলে এখানকার মানুষজন আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এদিকে, টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং সীমান্তের নিরাপত্তা বাড়ানোর জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, “আমরা সীমান্তে অনুপ্রবেশ রোধ করতে কঠোর অবস্থানে আছি।”

এটি নিয়ে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের সুযোগে যাতে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে, তার জন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...