মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাজেরা তজু কলেজের সেই উপাধ্যক্ষ এস এম আইয়ুবের হৃদয়বিদারক বিদায়

মানসিক যন্ত্রণার কফিনে শেষ পেরেক

গাজী গোফরান

চট্টগ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ ও হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আইয়ুব আর নেই। স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রফেসর আইয়ুব স্ত্রী, তিন পুত্রসন্তান এবং অগণিত আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর খবরটি চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শোকের ছায়া ফেলে দিয়েছে। পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, তাকে পদত্যাগে বাধ্য করার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ চাপ সহ্য করতে না পেরে তিনি দিন দিন নিঃসঙ্গ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

দীর্ঘদিন হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে আসা এস এম আইয়ুব গত বছর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। তবে সম্প্রতি একটি অজানা কারণ দেখিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এই অপমান তার মতো একজন শিক্ষকের জন্য ছিল কষ্টদায়ক। পরিবার জানিয়েছে, এই ঘটনার পর তিনি চুপচাপ হয়ে যান এবং তার দৈনন্দিন জীবনে এক ধরণের বিষণ্ণতা নেমে আসে।

গতকাল শনিবার সকালে স্ট্রোক করলে দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিনই বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষার পাশাপাশি প্রফেসর আইয়ুব ছিলেন একজন দক্ষ লেখক। বিভিন্ন পত্রিকায় তার শতাধিক প্রবন্ধ, কলাম ও কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা কাব্যগ্রন্থ ‘আর কত রাত’ পাঠক মহলে বেশ প্রশংসিত।

শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সমাজসেবক। নিজ এলাকায় মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার আলো ছড়িয়েছেন।

প্রফেসর এস এম আইয়ুবের মৃত্যুতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

আজ রোববার বাদে জোহর তার নিজ প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি...

পূর্ব বিরোধের জেরে সাতকানিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এনায়েত...

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি...

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

আরও পড়ুন

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায়...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি...

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের...

সিআইইউতে “বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে আজ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক...