শনিবার, ৯ মে ২০২৬

আন্দোলনে ছাত্রদের গুলি : অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার অ‌ভিযোগে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদকে (৩২) গ্রেফতার করেছে  পু‌লিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।।

আজ শ‌নিবার (২৩ নভেম্বর) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন চট্টগ্রাম মেট্টোপ‌লিটন পু‌লিশের এ‌ডি‌সি (‌পিআর) কাজী মোঃ তারেক আ‌জিজ।

গ্রেফতার তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদ, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগরের বাড়ির সেকান্দরের ছেলে।

সিএম‌পি সূত্রে জানা যায়, চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১২টি মামলার আসামি ফরিদ।

নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‌‘গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর একাই ২৮টি গুলি ছুড়েছেন বলে স্বীকার করেছেন তিনি।’

সংবাদ সম্মেলনে তৌহিদুল ইসলাম ফরিদ সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার মিছিলে একাই ২৮টি গুলি ছুড়েছি। এসব গুলি ছোড়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিউদ্দিন ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। তার কথামতো টাকা পেয়ে গুলিগুলো ছুড়েছিলাম। মহিউদ্দিন চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের বন্ধু।’

উপকমিশনার রইছ উদ্দিন বলেন, ‌‘তার এসব তথ্য আমরা যাচাই-বাছাই করছি। সংশ্লিষ্টতা পাওয়া গেলে যাদের নাম এসেছে, অবশ্যই তাদেরও গ্রেফতার করা হবে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ফরিদ পেশাদার সন্ত্রাসী। ভাড়াটে হিসেবে কাজ করেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। ছাত্র-জনতার ওপর যে পিস্তল দিয়ে গুলি করেছেন, সেটি পাকিস্তানে তৈরি শুটারগান। অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। তার আরও কয়েকজন সহযোগী আছেন। তার এবং সহযোগীদের কাছে আরও অস্ত্র রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব সহযোগী এবং অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন ১০ জন। আহত হন শতাধিক। এসব ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ২৫টিরও বেশি মামলা করেছেন। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। অস্ত্রধারীদের মধ্যে চার জনকে র‍্যাব এবং একজনকে নগর পুলিশ গ্রেফতার করেছিল। সর্বশেষ ফরিদসহ মোট দুজনকে গ্রেফতার করে নগর পুলিশ। তবে কারও কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে উপকমিশনার রইছ উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম নগরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৭ জনকে গ্রেফতার করেছে সিএমপির বিভিন্ন থানা পুলিশ। এর মধ্যে পাঁচ জন অস্ত্রধারী রয়েছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...