সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শিক্ষার হার বাড়লেও মানোন্নয়নে ঘাটতি: চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও শিক্ষার মানোন্নয়নে এখনও ঘাটতি রয়েছে। গতকাল বুধবার পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত বলেন, “শিক্ষার মানোন্নয়নে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নৈতিকতার অবক্ষয়, কিশোর গ্যাং কালচার এবং মাদকের প্রসার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। এ থেকে উত্তরণের জন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, যা ভেঙে গেলে জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে মেয়র জানান, “এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ইতোমধ্যে জায়গায় পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলবো, যাতে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করা যায়। ভবন নির্মাণের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নাত পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উদ্দীপ্ত করার পাশাপাশি শিক্ষকদের প্রতি মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...