সোমবার, ২৫ মে ২০২৬

এখন পৃথিবীটা হচ্ছে অনলাইন সংবাদ মাধ্যমের: আবু তাহের

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের বলেছেন, এখন পৃথিবীটা হচ্ছে অনলাইন সংবাদ মাধ্যমের। অনলাইন গণমাধ্যম এখন মানুষের সর্বাগ্রে আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। কারন মানুষ এখনকার ঘটে যাওয়া ঘটনা গুলো এখনই দেখতে চান অনলাইনে। প্রিন্ট মিডিয়ার জন্য পরের দিন অপেক্ষা করতে চান। মানুষের এই আগ্রহকে ধরে রাখতে হলে অনলাইন সংবাদে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠতা শতভাগ বজায় রাখতে হবে। যেটা চট্টগ্রাম নিউজ শুরু থেকেই ধরে রাখছে। সংবাদের যেকোনো ঘটনা চট্টগ্রাম নিউজ ডটকম স্পষ্টভাবে প্রকাশ করছে; সেটা যে কোন পরিস্থিতে ধরা রাখতে হবে। তাহলে চট্টগ্রাম নিউজ সারাদেশের আঙ্গিনা ছেড়ে বহি:বিশ্বেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।  

আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নিউজ ডটকম কার্যালয়ে চট্টগ্রাম নিউজ টিমের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন৷

আবু তাহের বলেন, বর্তমান তরুণ প্রজন্মের শতভাগ তরুণ অনলাইনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। দিনদিন অনলাইন গণমাধ্যম মানুষের মাঝে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে আলহাজ্ব আবু তাহের বলেন, আমি চট্টগ্রাম নিউজ টিমের তরুণ সদস্যদেরকে বলবো আপনারা প্রতিটি সংবাদকে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য করে তোলার পাশাপাশি মান বজায় রাখবেন। সময়ে সঠিক সংবাদটি প্রকাশ করা একটি সংবাদ মাধ্যমের বা মিডিয়ার প্রধানতম নীতি হওয়া উচিত। কারণ মানুষ যখন কোথাও আস্থ রাখতে পারেন না তখন তিনি সংবাদপত্র বা মিডিয়ার উপর ভরসা রাখেন। অসহায়-র্নিযাতিত মানুষের বিশ্বাসের শেষ আশ্রয়স্থল হয়ে উঠে সংবাদপত্র বা মিডিয়া। সেটা প্রিন্ট মিডিয়া হোক বা অন লাইন মিডিয়া হোক।

দেশের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‌‌‍’চট্টগ্রাম নিউজ’-মাল্টি মিডিয়া চালু করার সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেন চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের। আমি মনে করি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি মাল্টি মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম নিউজ সবার মন জয় করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নিউজের প্রতিবেদক রোজী চৌধুরী , স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিয়াদ হোসেন ও গাজী গোফরানসহ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদস্থ...

চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে দেশের ইতিহাসে...