শনিবার, ৯ মে ২০২৬

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং ইনসিটু ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে।

এদিকে, একই প্রজ্ঞাপনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহা: আসাদুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা আগামী ২০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

এদিকে বুধবার পৃথক আরেকটি আদেশে বান্দরবান জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ফরিদুল আলম হোসাইনী এর আগে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ। নিজ ছেলের ফলাফল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর নারায়ন চন্দ্র নাথকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। তারপর থেকে প্রায় দুই মাস ধরে শূন্য ছিল চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের পদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৩, আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...