শনিবার, ৯ মে ২০২৬

চান্দগাঁও থানা পুলিশের অভিযান: ট্রাকসহ চোর চক্রের ১ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের মোঃ মজিব (৪২) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ট্রাক উদ্ধার করা হয়।

গত ৮ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল মজিদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৬নং ওয়ার্ডের ছোট কুলার পাড়ার উলাইয়ার বাপের বাড়ির মৃত ওসমান গণির পুত্র। সে বর্তমানে শাহ আমানত সেতু সংযোগ সড়কের মীর ফিলিং ষ্টেশনের বিপরীতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আফতাব উদ্দিন।

এসময় তাকে জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে যে তার কাছে একটি চোরাই ট্রাক রয়েছে। তার স্বীরোক্তি মোতাবেক একটি চোরাই মিনি ট্রাক (চট্টমেট্টো-ড-১১-৩৬৭৬) উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মামলার বাদী মোঃ মহি উদ্দীন (৪৪) এর ব্যবসায়ীক পার্টনার মোঃ আবুল বশর (৬৫) সহ যৌথভাবে একটি মিনি ট্রাক (চট্টমেট্টো-ড-১১-৩৬৭৬) কিস্তিতে ক্রয় করেন। গাড়িটি আসামী মোঃ মজিব (৪২) দৈনিক চুক্তিতে ভাড়ায় চালাতো।

গত ২৭ অক্টোবর বিকাল ৩টার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার নুর নগর হাউজিং সোসাটির মাঠ সংলগ্ন গ্যারেজের সামনে থেকে আসামী মোঃ মজিব অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় চুরি করে নিয়ে যায় বলে থানার এজাহারের উল্লেখ করেন বাদী।

মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...