শনিবার, ১৩ জুন ২০২৬

কমলার হালুয়া যেভাবে বানাবেন, দেখে নিন

অনলাইন ডেস্ক

কমলালেবু খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে মেলা ভার। স্বাদে তো বটেই, কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি। স্বাদে বৈচিত্র্য আনতে মিষ্টি এবং রসালো ফলটি দিয়ে ভিন্নধর্মী হালুয়া বানিয়ে দেখতে পারেন। রইল রেসিপি।

উপকরণ: কমলালেবু ৪টা, চিনি আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, বাদাম (কাঠবাদাম, কাজুবাদাম ও অন্যান্য) পরিমাণমতো, লেবুর রস ১ চা চামচ, পানি আধা কাপ।

প্রণালী: প্রথমে চারটা বড় সাইজের কমলালেবু নিয়ে রস করে সেই রসের মধ্যে কর্ণফ্লাওয়ার ভালভাবে মিশিয়ে রেখে দিতে হবে। এরপর চুলায় একটা ননস্টিক প্যান দিয়ে তাতে সমপরিমাণ চিনি ও পানি দিয়ে জাল করতে হবে। চিনি-পানির মিশ্রণটা যখন একটু আঠালো হয়ে আসবে, তখন তাতে লেবুর রস দিয়ে দিতে হবে যাতে ক্যারামেল না হয়ে যায়।

এরপর মিশিয়ে রাখা কমলালেবু ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং ভালভাবে নাড়তে হবে। ৮-১০ মিনিট জাল করার পরে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ ঘি। এরপর আরও ৩-৪ মিনিট নেড়ে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিয়ে উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিলেই কমলার এই মজার হালুয়া তৈরি। ঠাণ্ডা হওয়ার পর টুকরা করে কেটে নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...