শুক্রবার, ৮ মে ২০২৬

হিউম্যান হলার বাস , সিএনজি, টেম্পু মালিক শ্রমিক যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর চট্টগ্রাম বাস মিনিবাস সিটি বাস হিউম্যান হলার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কমিটি গঠন কল্পে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) বিএনপির সাবেক সাধারন সম্পাদক, চট্টলা পরিবহনের সভাপতি একরামুল করিমের বাসভবনে এ সভা অনুষ্টিত হয়।

এ সময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক অলি আহম্মদসহ পরিবহন নেতা শওকত আলী, মোঃ হাসান, শাহেদ আকবর জিয়াউদ্দীন শরীফ ও মোঃ রায়হান সহ মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগরে চলাচলরত সকল হিউম্যান হলার বাস, মিনিবাস, টেম্পু ,অটো রিক্সা , সি এন জি চালিত অটোরিকশা মালিক শ্রমিক যৌথ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহনের সহ সভাপতি, মেট্রো মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা ,চট্রলা পরিবহনের সভাপতি একরামুল করিম।

এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম নাজিহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি, চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতি, উত্তর জেলা সিটিবাস মিনিবাস হিউম্যান হলার অনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি, চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি, চট্রলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতি, চট্টগ্রাম সিটি বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি, যাত্রী সেবা বাস মিনিবাস মালিক সমিতি, চট্রগ্রাম মহানগর বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি, চট্টগ্রাম অটোরিক্সা অট্রো টেম্পু ফোর স্টক ও সি এন জি মালিক সমিতি, চট্রলার চাকা, চট্টগ্রাম অটো টেম্পু মালিক কল্যান সমিতি, সিটিব বাস মিনিবাস হিউম্যান হলার অনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম অটোরিক্স অটো টেম্পু ফোরঅস্ট্রক ও সি, এন, জি. মালিক সমিতি, চট্টগ্রাম বাম মিনিবাস চালক ও সহকারী শ্রমিক ইউনিট, চট্টগ্রাম সিতাকুন্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন,

চট্টগ্রাম অটো টেম্পু ড্রাইভার ও সহকারী ইউনিয়ন , চট্টগ্রাম আরকান মদুনাঘাট এ অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পতেঙ্গা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন,চট্টগ্রাম মহানগরী বাস সিনিবাস শ্রমিক ইউনিয়ন , চট্টগ্রাম সি এন জি অটো রিক্সা ,অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন , বহদ্দারহাট চান্দগাঁও দক্ষিন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন , চট্টগ্রাম জেলা অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ,চট্টগ্রাম জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নসহ মালিক শ্রমিক এর সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্হিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...