মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দরা।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সন্ত পরিষদের শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী,শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস,শ্রীমান সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজী ও সমন্বয়ক জুয়েল আইচ,লিংকন তালুকদার,সুব্রত দাশ আকাশ,অমিত পারিয়ালসহ অন্যরা।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার ৫৩ বছরে সনাতনীরা শুধু বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোনো সরকার সাম্প্রদায়িক হামলার কোন বিচার করেনি। ফলশ্রুতিতে বিচারহীনতার সংস্কৃতির কারণে হামলাকারীরা এই ধরণের ঘটনায় সাহস পাচ্ছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। কিন্তু সেই নতুন বাংলাদেশেও সনাতনী সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমরা সনাতনীদের সুরক্ষায় এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের প্রাণের ৮ দফা দাবি আপনার কাছে তুলে ধরেছি। কিন্তু দুঃখের বিষয় এই ৮ দফা দাবি তুলে ধরার কারণে আমাদের সাধুসন্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা রাষ্টদ্রোহ মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারা সেই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। আপনি নোবেলজয়ী, আপনি কোনো বৈষম্য চান না। আশাকরি আপনি মিথ্যা মামলাটি প্রত্যাহার করে সনাতনীদের মনের ভাষা বুঝতে পারবেন এবং ৮ দফা দাবি পূরণ করবেন। সনাতনীরা আপনাকে আজীবন স্মরণ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...