সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ ৩ নভেম্বর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী ৩ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে এই শপথ। এর জন্য আগামী দুদিনের মধ্যে শাহাদাতের সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা স্থানীয় সরকার বিভাগে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত জটিলতা রয়েছে কিনা, তা জরুরিভিত্তিতে জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের সময় গোলাগুলি, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে এবং আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষণা হন। বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন তিনি।

গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রদের অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করার ফলে ডা. শাহাদাতের শপথ গ্রহণে কোনো আইনগত বাধা রইল না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...