বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ছুরিকাঘাতে প্রেমিকাকে হত্যা , ৬ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে কথিত প্রেমিক ধরা

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পোশাকশ্রমিক মরিয়ম আক্তার সামিরাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. তারেক। গ্রেপ্তার যুবক সম্পর্কে ওই কিশোরীর প্রেমিক বলছে, পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

এর আগে, গতকাল রাত ৯টার দিকে হাদুমাঝির পাড়া মুছা বিল্ডিংয়ের সামনে উপর্যুপুরি ছুরিকাঘাতে ওই কিশোরীকে হত্যা করা হয়।

তারেক আজিজ জানান, তারেক রাজমিস্ত্রির কাজ করতো। সম্প্রতি তার এবং ভিকটিম সামিরার মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। গতকাল রাতে তারেক ফোন করে দেখা করতে ডেকে নেয় সামিরাকে। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তারেক একটি ছুরি কিনে নেয়। দেখা করার পর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ভিকটিমের অন্য কারো সাথে সম্পর্ক আছে সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে তারেক ভিকটিমকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে এবং পালিয়ে যায়।’

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার আহমদুল হকের কলোনি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

আরও পড়ুন

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...