বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা 

অনলাইন ডেস্ক

সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়।’

সীমান্তে হত্যা বন্ধে দীর্ঘদিন ধরেই ভারতকে উদ্বেগের কথা জানিয়ে আসছে বাংলাদেশ। এরপরেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা।

সবশেষ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এসময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহসহ আরেকজন আহত হন। এর আগে গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন।

এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়।

গত ৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না।’

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।’

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি খুবই স্পর্শকাতর বিষয়, এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। সবশেষে প্রয়োজনে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

এখন পর্যন্ত ২ থেকে আড়াই লাখ রোহিঙ্গা আমেরিকায় গিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বছরে ২০ হাজার করে ১০ বছরে ২ লাখ রোহিঙ্গাকে নিতে পারে যুক্তরাষ্ট্র।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...