মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংগঠন কেএনএফ অস্থিরতার কারনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় পর্যটন নগরীটিতে পর্যটকের আনাগোনা একেবারেই সীমিত ছিলো।

সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারনে সারাদেশের ন্যায় বান্দরবানেও এর প্রভাব পড়েছে। এছাড়া বর্তমানে অতিবৃষ্টির কারনে বিদ্যমান বন্যায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পর্যটন শিল্পেও ব্যাপক হারে ক্ষতি সাধিত হয়েছে।

এতে পর্যটন নির্ভর বান্দরবানের পর্যটন শিল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান সেনা জোনের হল রুমে বান্দরবান সেনা জোনের উদ্যোগে পর্যটন শীল্পের সাথে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

বান্দরবান জোন, বান্দরবান জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪৮ জনের মাঝে ২০ কেজি করে ৯ মেঃটঃ চাল মানবিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, সম্প্রীতির এই বান্দরবানে কেএনএফ আঞ্চলিক সশস্ত্র সংগঠন কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও তা শক্ত হাতে দমনের সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী।

পাশাপাশি পর্যটন নির্ভর এই বান্দরবানের ভুক্তভোগী জনসাধারণের কথা বিবেচনা করে তাদের পাশে থেকে দুঃখকে ভাগাভাগি করে নেওয়াটাও আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার যৌথ এই প্রয়াস।

তিনি বলেন সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,জিএসও-৩,৬৯ পদাতিক ব্রিগেড,ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...