বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালী‌তে জামায়া‌তের সমা‌বেশ ও কারামুক্ত নেতা-কর্মীদের গণসংবর্ধনা  

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ’র বাঁশখালী উপজেলা শাখার উ‌দ্যো‌গে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে বি‌ভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত এবং সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে । 

গতকাল সোমবার সন্ধ্যায় বাঁশখালীর শীলকূপের হাজ্বী সোলতান কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, তরবিয়্যত সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান, সদ্য কারামুক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পশ্চিম সাংগঠনিক জেলা শাখার সভাপতি আইয়ুবুল ইসলাম। এ সময় বাঁশখালী উপজেলা জামায়াত-শিবিরের তিন শতাধিক নেতাকর্মীরর উপস্থিতিতে সদ্য কারামুক্ত ২৫ জন নেতাকর্মীদের গণসংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য প্রদানকালে সদ্যোকারামুক্ত অনেকেই কারাগারের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের কোনো অপরাধ ছিল না। শুধু ইসলামী আন্দোলনের কর্মী ছিলাম। গভীর রাতে আমাদের ঘুম ভাঙিয়ে ঘর থেকে বের করে জেল হাজতে পাঠিয়ে দেন পুলিশ। তারা অভিযোগ করে আরও বলেন, কারাগারের মতো জায়গাটাও আমাদের জন্য নিরাপদ ছিল না। গত ৯ আগস্ট কারাগারে বন্দীদের গণহারে মারধর করেছে। অমানবিক নির্যাতন চালিয়েছে। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি, ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...