বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মন্দিরে মন্দিরে বিএনপির সমন্বয় বৈঠক

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জেলার প্রতিটি মঠ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতেরা মন্দিরে মন্দিরে সমন্বয় বৈঠক করছেন, খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা শহরের প্রাচীনতম কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শান্তি-শৃঙ্খলা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ১৫ জুলাই থেকে ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি অশোক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিষ ভট্টাচার্য।

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন চন্দ্র পাল এর সূচনা ভক্তের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি প্রভাত তালুকদার, সনাতন ছাত্র যুব পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুদর্শন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি তপন কান্তি দে, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলার প্রতিটি মঠ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও সকল সম্প্রদায়ের মানুুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, মানুুষে মানুুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুুষের জীবন মান উন্নয়নে কাজ করার জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।

এসময়, জেলা বিএনপির প্রচার সম্পাদক আহসানুল হক মিলন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে (প্রকাশ বিএনপি সাধন), বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক দিপঙ্কর দেসহ জেলা, সদর, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...