বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে  মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

সোমবার ( ১২ আগষ্ট)  বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা  পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো:  ইয়াছিন মামুন  ও যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির,  সহ সভাপতি ডা:  রহমত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক   এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম।

মতবিনিময় সভায়  রাঙামাটি  জেলা, কাপ্তাই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা  বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে উঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই একযোগে দলের স্বার্থে কাজ করবেন। প্রতিটি এলাকার পরিবেশ শান্ত রাখবেন।  এলাকায় সংখ্যালগু সম্প্রদায়ের উপর যাতে  হামলা না করে কেউ, সেই  ব্যাপারে সজাগ থাকবেন সবাই।

পরে  উপজেলা,  ইউনিয়ন ও  ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...