অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে পাহাড়ি জনপদে শান্তিশৃঙ্খলা ফেরাতে খাগড়াছড়িতে কাজে যোগদান করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (১২ আগস্ট) বিকেলে ট্রাফিক ইইন্সপেক্টর (টিআই) সুপ্রিয় দেব এর নেতৃত্বে শহরের শাপ্লা চত্ত্বরে দ্বায়িত্ব পালন শুরুর মাধ্যমে কাজে যোগদান করেন ট্রাফিকপুলিশ সদস্যরা।
দীর্ঘ ৭দিন কর্মবিরতির পর কাজে যোগ দিতে শহরের প্রাণ কেন্দ্র শাপ্লা চত্ত্বরে আসলে ট্রাফিক পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
ট্রাফিকপুলিশ সদস্যরা কাজে যোগদান কারার আনন্দে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা।
এসময় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সুপ্রিয় দেব, সার্জেন্ট তরুণ কুমার দাশ, এসআই মাহফুজ উর রহমানসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম ও মো: রফিক জানান, আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগদান করার ফলে জনমনে স্বস্তি ফিরছে। এর পরেও তারা যদি আমাদের প্রয়োজন মনে করেন আমরা সর্বাত্মক সহযোগীতা করে যাবো।
