বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পুনর্গঠন

রামগড় প্রেসক্লাবের নেতৃত্বে সভাপতি লাভলু ও সম্পাদক নিজাম

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব।  বঞ্চিত সাংবাদিকরা উদ্যোগী হয়ে রোববার(১১ আগষ্ট) সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়। জানাযায়, সর্বশেষ ২০০৮ সালে শ্যামল রুদ্র সভাপতি ও বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর কিছুদিন কার্যক্রম চলে। পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ সাধারাণ সদস্য ও সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন।

রোববার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন, রিপোর্টটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো: সাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান, মো: মোজাম্মেল হোসাইন, মাসুদ রানা, মো: সাইফুল ইসলাম, তুহিন নিজাম, মো: জহিরুল ইসলাম, মো: বেলাল হোসেন, মো: শাহেদ হোসেন রানা ও মো: নুরুল আলম শরীফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...