বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার সারা দেশে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বভার নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই কাজের প্রশংসা করেছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন। তাদের চেষ্টায় দেশের আগামীও বদলে যাবে বলে আশা করেন তারা।

বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) সরেজমিনে দেখা যায়, পুলিশের কর্মবিরতি থাকায় চন্দনাইশের বিভিন্ন সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। এ অবস্থায় চন্দনাইশ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক গুলোতে যান চলাচলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে বর্তমানে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়ক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন।

চন্দনাইশ উপজেলা সদর, পৌর সদর,খাঁনহাট, কলেজ গেইট, বাগিছাহাট,দেওয়ান হাট, রৌশন হাট, বিজিসি ট্রাস্ট মোড়, দোহাজারী পৌর সদর, মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রোদে পুড়ে ট্রাফিকের দায়িত্ব পালনে আছেন, গাছবাড়িয়া সরকারী কলেজ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, গাছবাড়িয়া স্কুল, মমতাজ বেগম স্কুল, কাসেম মাহবুব স্কুল বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষার্থীরা সহ বিএনসিসি, রেড় ক্রিসেন্ট, স্কাউট কর্মীদের ও দেখা মিলে।

চন্দনাইশে সেনাবাহিনী ছাড়া মাঠে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও চন্দনাইশে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। বৃহস্পতিবার দিনভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, এলাকা ভিত্তিক পাহারা প্রদানসহ নানা সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধর্মের উপসনালয় গুলোতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

চন্দনাইশে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। ব্যস্ততম সড়কগুলোতে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের জন্য দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন তারা। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কাঁধে ব্যাগ ও জাতীয় পতাকা শরীরে জড়িয়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক।

দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, ট্রাফিকের ব্যস্ত দায়িত্ব পালনের কারনে তারা বক্তব্য দিতে পারেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...