বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে সহিংসতা ও গুলিতে নিহত ১৪২

চট্টগ্রাম নিউজ ডটকম:

দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, গুলি ও সহিসংতার ঘটনায় সোমবার ১৪২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ১১ জন ও বিভিন্ন জেলা থেকে ১৩১ জনের মরদেহ রয়েছে। একইসঙ্গে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে ৩৯৭ জনকে এবং ভর্তি নেওয়া হয়েছে ৭১ জনকে।

নিহতদের মধ্যে অনেকেই পুলিশের গুলি, বিক্ষুব্ধ জনতার গণপিটুনি ও অগ্নিসংযোগে পুড়ে মারা যান। তাদের মধ্যে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন।

জানা যায়, গতকাল ঢামেকে ৭টি মরদেহ আনা হয়েছে। এছাড়া রাজধানীর হাতিরঝিল থেকে ৪ জনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনায় গতকাল ১৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে সাভারে ৩৩, যশোরে ২৪, সাতক্ষীরায় ১৪, গাজীপুরে ৮, নোয়াখালীতে ৭, কুমিল্লায় ৬, লালমনিরহাটে ৬, সিলেটে ৫, চুয়াডাঙ্গায় ৪, নাটোরে ৪, বাগেরহাটে ২, রাজশাহীতে ১, বাইপাইলে ১, ফেনীতে ৩, বরিশালে ৩, চট্টগ্রামে ২, বগুড়ায় ২, হিলিতে ২, নড়াইলে ২, জগন্নাথপুরে ১, শাহজাদপুরে ১, শাহরাস্তিতে ১ জন রয়েছেন। এদিকে সোমবারের সহিংসতার ঘটনায় সারাদেশে শতাধিক মানুষের মৃত্যু হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, আশুলিয়া থানা ও থানার সামনে পাঁচ লাশের তিনটি পুলিশের বলে সাংবাদিকদের কাছে জানতে পেরেছি। এদিকে মঙ্গলবার বিকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...